× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান

পঞ্চগড়ে মুক্তিযোদ্ধার মায়েদের ‘রত্নগর্ভা মা’ সম্মাননা প্রদান

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

এন এ রবিউল হাসান  লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মায়েদের ‘রত্নগর্ভা মা’ সম্মাননা প্রদান করেছে পঞ্চগড় জেলা প্রশাসন। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আনুষ্ঠানিক ভাবে ৪০ জন মুক্তিযোদ্ধার মাকে সনদ, ক্রেস্ট ও চাদর উপহার দিয়ে সম্মাননা জানানো হয়।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে জেলার পাঁচ উপজেলার ৪০ জন বীর মুক্তিযোদ্ধা মা’দের হাতে ক্রেস ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যন আনোয়ার সাদাত সম্রাট, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল আলীম খান ওয়ারেশী, পৌর মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমীরুল ইসলাম ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়ায়েসুল কোরায়সী, বীর মুক্তিযোদ্ধা সাইকুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, নারী মুক্তিযোদ্ধা রোকেয়া বেগমসহ উপজেলা প্রশাসন এর কর্মকর্তা এবং গনমাধ্যমকর্মী ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..