কালীগঞ্জে বিকশিত নারী শিক্ষাবৃত্তি প্রদান

কালীগঞ্জে বিকশিত নারী শিক্ষাবৃত্তি প্রদান

ওঠো,জাগো,শিক্ষায় গড়ো বিকশিত ভবিষ্যৎ, এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে ৫০জন নারী শিক্ষার্থীকে বিকশিত নারী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় সুনিকেতন সেমিনার কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থা ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন।

বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাহান আলী বিপাশ, মিজানুর রহমান ,সুনিকেতন পাঠশালার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন, ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের ফাওজুর রহমান সাবিত,আব্দুর রহমান , ইতি ব্যানার্জী প্রমুখ।

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার স্কুল পর্যায়ের ২০জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে মাসিক ৪০০ টাকা হারে তিন মাসের ১২০০ টাকা এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩০জন মেয়েকে মাসিক ৫০০ টাকা হারে তিন মাসের ১৫০০ টাকা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।