বিএসএমএমইউ এর উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ এ এস এম জাকারিয়া স্বপনের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

বিশেষ প্রতিবেদকঃ  বঙ্গঁবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ এ এস এম জাকারিয়া স্বপনের মৃত্যুতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গভীর শোক প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে মন্ত্রী বলেন, জাকারিয়া স্বপন চিকিৎসা পেশায় যেমন ছিলেন রোগীবান্ধব, তেমনি দেশমাতৃকার জন্য ছিলেন এক সাহসী সৈনিক। এদেশে বিভিন্ন গণ আন্দোলন ও চিকিৎসকদের অধিকার আদায়ের সংগ্রামে তাঁর ভূমিকা ছিল অনুকরনীয়।

মন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। অপর এক বিবৃতিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক অধ্যাপক ডাঃ এ এস এম জাকারিয়া স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।