সব কিছু হারিয়ে বিএনপি শোক সাগরে নিমজ্জিত

সব কিছু হারিয়ে বিএনপি শোক সাগরে নিমজ্জিত

সব কিছু হারিয়ে বিএনপি শোক সাগরে নিমজ্জিত। এখন আর তাদের সামনে কিছু নেই। কালো পতাকার সঙ্গে কালো ব্যাচ ধারণ করতে বলব। কালো ব্যাচ ধারণ করলে ষোলোকলা পূরণ হবে। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিভিন্নভাবে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছে। তাদের অগ্নিসন্ত্রাসের সঙ্গে যুক্ত হয়েছে গুজব সন্ত্রাস। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না।

অপজিশন কে হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করেন, বিরোধী দল কে হওয়া উচিত? পরে সাংবাদিক দ্বিতীয় বৃহত্তম দল হবে বলে উত্তর দিলে তিনি আবার বলেন, ‘তাহলে ধরে নিন তারাই হচ্ছে।’

তাহলে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী হয়ে যাচ্ছে কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ মানে?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যোগ করে বলেন, তাদের পার্টি হচ্ছে জাতীয় পার্টি, নট আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীরা স্বতন্ত্র আছে। আর দল যদি বলেন, তাহলে বিরোধী দলতো জাতীয় পার্টি।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, পারভীন জামান কল্পনা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে একক দল হিসেবে জাতীয় পার্টি ১১টি আসন পেয়েছেন। সে হিসেবে তারাই সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।