বিএনপি নিজেদের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করছে: কাদের

নিজস্ব প্রতিবেদকঃ রোববার সকালে রাজধানীর গাবতলীতে বিআরটিসি বাস ডিপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রতিনিয়ত নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ তোলায় আপনাদের রাজনৈতিক বিশ্বাস যোগ্যতা নষ্ট হচ্ছে। এসব অবান্তর অভিযোগে নির্বাচন নয়, বিএনপির সদিচ্ছা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।

তিনি বলেন, সরকার কখনোই নির্বাচনে হস্তক্ষেপ করবে না, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সহযোগিতা করবে।

যেকোন নির্বাচনে কারচুপি হয়েছে বলে বিএনপি সস্তা কথা বলে, ওই নির্বাচনে জিতে যাওয়ার পর নিজেরাই আস্থা সংকটে পড়ে বলেও জানান তিনি। আগামী নির্বাচনেও বিএনপি একই পথে হাঁটছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।