× Banner
সর্বশেষ
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যা মামলার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত হতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব লেবাননে নিহত দুই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান  দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি কতক্ষণ টিকে তা দেখার অপেক্ষায় জনগণ

admin
হালনাগাদ: সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির মধ্যে ভাঙনের ভূমিকম্প শুরু হয়েছে। তিনি আরও বলেছেন, এ ভূমিকম্পে বিএনপি কতক্ষণ টিকে তা দেখার অপেক্ষায়  জনগণ।

রবিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী  উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভার মঞ্চ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন হানিফ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতি, সন্ত্রাস ও নৈরাজ্য করেছিল।  আবার বিরোধী দলে থাকার সময় বিভিন্ন নাশকতামূলক কর্মকা- করেছে।  তাদের ভূল সিদ্ধান্ত ও অনৈসলামিক কর্মকা-ের জন্য দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও জোটভুক্ত দল ইসলামী ঐক্যজোট বের হয়ে গেছে।” তিনি বলেন, “আরো অনেক নীতিবান নেতা ও দল  জোট ছাড়বে।  তাই বিএনপির মধ্যে ভাঙনের ভূমিকম্প চলছে।  এ ভূমিকম্পে বিএনপি কতক্ষণ টিকে তা দেখার অপেক্ষায় রয়েছে দেশের জনগণ।”

আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে হানিফ বলেন,  “এর চেয়ে হাস্যকর কথা আমরা শুনি নাই। টানা দুবার ক্ষমতায় থেকে আ.লীগ এখন পরিপূর্ণতায় আছে।  জনগণ মনে করে দেশের একমাত্র রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।  বরং ক্ষমতা ও সংসদের বাইরে থেকে দেউলিয়া হয়ে বিএনপি এখন প্রলাপ বকছে।”

আওয়ামী লীগের এ নেতা বলেন,  পৌরসভা নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে দেশের ৮০ শতাংশ মানুষ শেখ হাসিনার পক্ষে রয়েছে।  আগামীকালের জনসভা জনসমুদ্রে পরিণত হয়ে তার প্রমাণ আরেকবার দেবে।

এ সময় তার সঙ্গে ছিলেন দলের কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক,  সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন,  খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, তথ্য সম্পাদক আফজাল হোসেন,  শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..