× Banner
সর্বশেষ
বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা

ডেস্ক

রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ
বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ

ঢাকা: দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট এবং রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, দলীয় ঐক্য এবং তৃণমূল পর্যায়ের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

দলীয় সূত্র জানায়, বৈঠকে তৃণমূলের নেতাদের মতামত গ্রহণের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন তারেক রহমান।

গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ

বৈঠক শুরুর আগে গুলশান কার্যালয়ের সামনে কুড়িগ্রাম জেলা বিএনপির কয়েকশ নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা বর্তমান জেলা আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি জানান।

বিক্ষোভকারীরা বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে সাংগঠনিক দুর্বলতা, অভ্যন্তরীণ বিভেদ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। পাশাপাশি জেলা কমিটি পুনর্গঠনের দাবিও জানান।

অভিযোগ সম্পর্কে কেন্দ্রকে অবহিত করার দাবি

বিক্ষোভকারীদের দাবি, তাদের বক্তব্য ও লিখিত অভিযোগের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে উপস্থাপন করা হবে।

এদিকে দলীয় একটি সূত্রের দাবি, কুড়িগ্রামের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

বিএনপি চেয়ারম্যানের গুলশানস্থ দলীয় কার্যালয়ে মিটিং শুরুর পূর্ব থেকেই কুড়িগ্রাম জেলা বিএনপির কয়েক’শ নেতাকর্মী অবস্থান গ্রহণ করে। ব্যানার ফেস্টুন হাতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। ​তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভের মুখেই প্রধানমন্ত্রীর আগমন ঘটে দলীয় কার্যালয়ে।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা একজন ভারতীয় নাগরিক। তার নেতৃত্বে মেয়াদোর্ত্তীর্ন কমিটি ব্যর্থ, বিতর্কিত,টেন্ডার চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়ম ও অসাংগঠনিক কার্যক্রমের অভিযোগ এনে তাদের কারণে জেলার ৪টি আসনে বিএনপির ভরাডুবি উল্লেখ করে বিক্ষোভ সভায়  কুড়িগ্রাম জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি প্রদানের দাবি জানানো হয়।

গুলশান কার্যালয় থেকে দলীয় এবং গোয়েন্দা শাখার কর্মকর্তাগণ ভিডিও ধারণ করে বিক্ষোভকারীদের বক্তব্য,অভিযোগ নামা সহ সকল তথ্য বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করবেন মর্মে জানানো হয়।

বিশ্বস্তসূত্রে জানা গেছে মিটিংয়ে এতদসংক্রান্ত বিষয়ে কুড়িগ্রাম -১ আসনে বিএনপির প্রার্থী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা এবং কুড়িগ্রাম ৩ আসনে বিএনপির প্রার্থী, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাসভির উল ইসলামের সংগে শীঘ্রই কথা বলবেন বলে প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বাস দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..