বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া-কামারখালী এম.ইউ.এন ফাজিল (বি.এ) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জাতীয় পতাকা এবং পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান এবং মাদ্রাসার গর্ভনিং বডি’র সভাপতি মোঃ আজিজুর রহমান।

এ সময় সভাপতিত্বের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি কাজী মতিউল ইসলাম (মুরাদ), ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইসহাক আলী মোল্যা, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের  সভাপতি মোঃ আব্দুস সালাম মন্ডল, সাধারন সম্পাদক মোঃ আঃ রউফ মৃধা, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান (বাবু), কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), আড়পাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ কিয়ামুদ্দিন, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু), কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ মনিরুজামান  চৌধুরী (টার্গেট), মাদ্রাসা প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আঃ ছাত্তার মল্লিক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃ শফিউর রহমান মোল্যা, মোঃ ইদ্রিস আলী মোল্য, মোঃ রোকন মিয়া, কাজী তারিক হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, আড়পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবিদ হোসেন মোল্যা ও সাধারন সম্পাদক মোঃ ইখতিয়ার হুসাইন, মধ্য আড়পাড়া মসজিদের পেশ ইমাম মোঃ আশরাফুজ্জামান (জামাল). শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ সহ  স্থানীয় ও অত্র এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনায় ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র মাদ্রাসার প্রভাষক ও শিক্ষক মোঃ আতাউর রহমান মিয়া, মোঃ আছাদুজ্জামান (পান্না), মোঃ সিরাজুল ইসলাম ও গর্ভানিং বডি সহ প্রমুখ। পরে অতিথিরা এবং অত্র মাদ্রাসার অধ্যক্ষ খন্দকার মোঃ নাজিমউদ্দিন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করে অনুষ্ঠান শেষ করেন।

ট্যাগ আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুস সালাম মন্ডলআড়পাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ সালাম মন্ডলআড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিতকামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ মনিরুজামান চৌধুরী (টার্গেট)কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি কাজী মতিউল ইসলাম (মুরাদ)ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইসহাক আলী মোল্যাবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতামধুখালী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতামধুখালী সাংস্কৃতিক অনুষ্ঠানমাদ্রাসা প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আঃ ছাত্তার মল্লিকসাধারন সম্পাদক মোঃ আঃ রউফ মৃধা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।