× Banner
সর্বশেষ
বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান আজ বিশ্ব বায়ু দিবস, জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ গঠনে বায়ুশক্তির গুরুত্ব তুলে ধরার আহ্বান আজ ১৫ জুন (৩১ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৫ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার দুইজন পলাতক দুইজন প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এসএসসি, দাখিল পরীক্ষা শুরু আগামী ২রা ফেব্রুয়ারি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ আগামী ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের ১০টি শিক্ষাবোর্ডের অথীনে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল)  ৩ হাজার ২শ’৩৬টি কেন্দ্রে ২৮ হাজার ৩শ’৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী অংশ নেবে।

আজ দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান।

এ বছর ।

এ বছর গত বছরের চেয়ে ১ লাখ ৩৫ হাজার ৯০ জন পরীক্ষার্থী বেশি হওয়ায় ৯৩টি নতুন কেন্দ্রও বৃদ্ধি করা হয়েছে। এরমধ্যে বিদেশে ৪৪৬জন পরীক্ষার্থীর জন্য ৮টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নর জন্য শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে আরো বলেন, সম্পূর্ণ নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ছাত্র ও ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এ বছর নিয়মিত পরীক্ষার্থী হচ্ছে ১৬ লাখ ৭ হাজার ১২৪ জন । এছাড়া অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১ লাখ ৭৬ হাজার ১৯৮ জন ও বিশেষ পরীক্ষার্থীর সংখ্যা (১, ২, ৩, ও ৪ বিষয়ে) ১ লাখ ৪৫ হাজার ২৯৮ জন।

এ বছর এসএসসিতে ৭ লাখ ২ হাজার ২৯৯ জন ছাত্র ও ৭ লাখ ২৩ হাজার ৬০১জন ছাত্রী পরীক্ষায় অংশ নেবে। ছাত্রের তুলনায় ছাত্রী ২১ হাজার ৩০২ জন বেশি।

দাখিলে ছাত্র ১ লাখ ৩০ হাজার ৫৮৫ জন ও ছাত্রী ১ লাখ ২৫ হাজার ৯১৬ জন এবং এসএসসি ভোকেশনালে ছাত্র ৭৭ হাজার ৬১৭জন ও ছাত্রী ২৬ হাজার ৫৯৫ জন ।

তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২ মার্চ শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে ১১ মার্চ শেষ হবে। এবছর বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ৪ লাখ ২২ হাজার ২শ’৮৭জন।
এ বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কারিগরি শিক্ষা নামে দুটি নতুন বিষয় যুক্ত হয়েছে।

প্রতিদিন সকাল সাড়ে ৯টার মধ্যে সকল পরীক্ষার্থীর কাছে হাতে খাতা দেয়া হবে। এতে তারা প্রায় ৩০ মিনিট অতিরিক্ত সময় পাবে।

একমাত্র কেন্দ্র সচিব ছাড়া আর কোন ব্যাক্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না বলে মন্ত্রী জানান। কেন্দ্র সচিবের অনুমতি ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

শিক্ষা মন্ত্রী নাহিদ নির্দিষ্ট তারিখে পাবলিক পরীক্ষা শুরু ও ফলাফল প্রকাশের যে ধারা শিক্ষা মন্ত্রণালয় শুরু করেছে তা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, দেশের বাইরে বিদেশে জেদ্দা, রিয়াদ, ত্রিপোলি, দোহা, আবুধাবী, দুবাই, বাহরাইন এবং ওমানের সাহামে ৮টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।

এ বছর এসএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্র এবং ইংরেজি ১ম ও ২য় পত্র ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেয়া হবে। দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রালপালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব (শ্রুতি লেখক) সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে।

মন্ত্রী সাংবাদিকদের আরো জানান, অতীতে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসসহ অন্যান্য অভিযোগে যারা দোষী হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আর যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ফেসবুকে কেউ প্রশ্নপত্র আপলোড করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে বিটিআরসিসহ অন্যান্য কর্তৃপক্ষের সাথে সকল ব্যবস্থা নেয়া হয়েছে বলে মন্ত্রী জানান।

সাংবাদিকদের ব্রিফিংকালে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেইন ও মো.আলমগীরসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..