বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ভারতীয় হাইকমিশনারের বেনাপোল-পেট্রাপোল বন্দর পরিদর্শন 

বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ভারতীয় হাইকমিশনারের বেনাপোল-পেট্রাপোল বন্দর পরিদর্শন 
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ ভারত-বাংলাদেশ স্থল ও রেল পথে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বেনাপোল ও পেট্রাপোল বন্দর পরিদশন করেছেন ঢাকায় নিযুক্ত  ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাই স্বামী। বাংলাদেশে রাষ্ট্রদূত হিসাবে যোগদানের পর এটি তার প্রথম বেনাপোল বন্দর সফর। ব্যবসায়ীরা মনে করছেন এমন সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য সম্প্রসারনে বড় ভুমিকা রাখবে।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় হাই কমিশনার তার সফর সঙ্গী নিয়ে বেনাপোল বন্দর পৌছালে বন্দর,কাস্টমস ও বাণিজ্যিক সংগঠনের কর্মকতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সীমান্তে বিভিন্ন প্রশাসনিক সংস্থ্যার নিরাপত্তা জোরদার করা হয়।
প্রথমে বেনাপোল কাস্টম হাউজে বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন ও বাণিজ্যিক সংগঠনের বিভিন্ন নেতাদের সাথে মত বিনিময় করেন হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাই স্বামী। পরে বেনাপোল বন্দর দিয়ে রেল ও স্থলপথে বাণিজ্যিক অবস্থার খোঁজ-খবর নেয়। বন্দর পরিদর্শন শেষে চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াতের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেয়। ভারতের পেট্রাপোল বন্দর পরিদর্শন করে সন্ধ্যায় যশোরের উদ্দেশ্যে বেনাপোল বন্দর ত্যাগ করেন তিনি।
হাই কমিশনারের সফর সঙ্গী ছিলেন, সহকারী হাইকমিশনার রায়না রাজেশ কুমার সহ ৪ জন। বন্দর পরিদর্শনে সহযোগীতা করেন বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান,বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল,উপপরিচালক মামুন কবীর তরফদার,বেনাপোল সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন,ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।