ঢাকা, ১৮অগ্রহায়ণ (৩ ডিসেম্বর): মহান বিজয় দিবস ২০২০ উদ্যাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকার পরিষ্কার–পরিচ্ছন্নতার জন্য আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর ২০২০ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
১৬ ডিসেম্বর প্রত্যূষে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।




