× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

  বাগেরহাট প্রতিনিধি(এস.এম.  সাইফুল ইসলাম কবির)

বাগেরহাটের মোরেলগঞ্জে অননুমোদিত ইট ভাটা ধ্বংস, ২০ হাজার টাকা অর্থদন্ড

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
মোরেলগঞ্জে অননুমোদিত ইট ভাটা ধ্বংস

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নে শুক্রবার ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অননুমোদিত ইট ভাটা ধ্বংস সহ  ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গাবগাছিয়া গ্রামের মাসুদ শেখের অননুমোদিত এই লোকাল ভাটার উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন্ ।

এ গ্রামের মৃত মজিবর শেখের ছেলে মাসুদ শেখ এখানে প্রভাব খাটিয়ে আবাসিক এলাকায় খোলা অবস্থায় কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করছিলেন

অননুমোদিত এই লোকাল ইট ভাটার  সরকার প্রদত্ত কাগজ বা অনুমতিপত্র নেই। ফলে এলাকার মানুষসহ এলাকার পরিবেশের মারাত্মক  ক্ষতি হচ্ছে। আর এ অপরাধে মাসুদ শেখকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর আওতায় ২০ হাজার টাকা অর্থদন্ড সহ  প্রস্তুতকৃত কাঁচা ইট পানি দিয়ে বিনষ্টিকরণ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান বলেন, দৈবজ্ঞহাটি ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করে।  আর জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..