বাংলায় আওয়ামী লীগের সরকার ছাড়া কোনো উপায় নেই -খাদ্যমন্ত্রী

বাংলায় আওয়ামী লীগের সরকার ছাড়া কোনো উপায় নেই -খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হচ্ছে এবং দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশের মানুষের মাথা উঁচু করে চলার মত সম্মান তৈরি করে দিয়েছেন তিনি। ফলে এই বাংলায় বর্তমান আওয়ামী লীগের সরকার ছাড়া কোনো উপায় নেই। বললেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ শুক্রবার (৬ মে) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় একথা বলেন।

মন্ত্রী আরও বলেন,দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে,এই উন্নয়ন যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে। যারা উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে তাদের রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন- সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।