× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

বছরের শুরুতে ঠাকুরগাঁওয়ের প্রতিবন্ধী শিশুরাও পেলো নতুন বই

admin
হালনাগাদ: সোমবার, ১ জানুয়ারী, ২০১৮

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  নতুন বছরের শুরুতেই ঠাকুরগাঁওয়ে আর দশটা স্বাভাবিক স্কুল শিশুদের পাশাপাশি হাতে নতুন বই পেয়েছে এ জেলার ¯কুলগামী প্রতিবন্ধী শিশুরাও।
সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজানে অবস্থিত জেলার বৃহত্যম প্রতিষ্ঠান একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৪শ ৭ জন প্রতিবন্ধী শিশুর  হাতে এসব নতুন বই তুলে দেওয়া হয়।
একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবন্ধী শিশুদের মাঝে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল ইসলাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..