বাংলাদেশ ব্যাংকে পুনঃনিয়োগ পেলেন আসাদুজ্জামান

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক (এক্স-ক্যাডার-প্রটোকল) হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন এ এফ এম আসাদুজ্জামান। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবেও কাজ করবেন তিনি।

বুধবার (০১ মার্চ) থেকে তিনি কর্মস্থলে কাজ শুরু করেছেন।

ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর নির্দেশ বলে (২৮/২০১৬) আসাদুজ্জামানকে গভর্নর সচিবালয়ে মহাব্যবস্থাপক পদে ১ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

এ.এফ.এম. আসাদুজ্জামান ১৯৮৩ সালের ১৭ এপ্রিল বাংলাদেশ ব্যাংকে যোগ দেন ও ২০১১ সালের ১৯ অক্টোবর তিনি মহাব্যবস্থাপক পদে পদোন্নতি লাভ করেন।

২০১৫ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে অবসর গ্রহণ করেছিলেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।