× Banner
সর্বশেষ
দেশের সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে – প্রধানমন্ত্রী সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে – প্রধানমন্ত্রী ‎ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান সংগীত কর্মসূচি শুরু সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে

বাংলাদেশের পাওনা ৬০ মিলিয়ন ডলার প্রদান শুরু করেছে জাতিসংঘ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

নিউইয়র্ক, ২৭ আষাঢ় (১১ জুলাই): জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের পাওনা ৬০ মিলিয়ন ডলার পরিশোধ শুরু করেছে জাতিসংঘ সদরদপ্তর। ৮ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের অনুরোধে জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিভাগের সহকারি সেক্রেটারি জেনারেল লিসা এম. বুটেনহেইম (Lisa M. Buttenheim) পাওনা পরিশোধের অংশ হিসেবে তাৎক্ষণিকভাবে ৩০ মিলিয়ন ডলার হস্তান্তর করেন। বাকী ৩০ মিলিয়ন ডলার শীঘ্রই পরিশোধ করা হবে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে সেনাবাহিনী প্রধানের সাথে আন্তরিকতাপূর্ণ দ্বি-পক্ষীয় বৈঠকে বকেয়া প্রদানের প্রতিশ্রুতি ছাড়াও শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সফল অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন সহকারি সেক্রেটারি জেনারেল।

একই দিনে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাডভাইজর লেফটেন্যান্ট জেনারেল কার্লোস হামবার্টো লয়টে (Carlos Humberto Loitey) বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সাথে বৈঠক করেন। জাতিসংঘের মিলিটারি অ্যাডভাইজর বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সরকারের স্বত:স্ফূর্ত ভূমিকা ও ফলপ্রসূ অবদানের উল্লেখসহ বিভিন্ন মিশনে কর্মরত বাংলাদেশের শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, কর্তব্যপরায়নতা, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধের উচ্চ প্রশংসা করেন। এ সময় একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তাকে শান্তিরক্ষা মিশনের ফোর্স জেনারেশন সার্ভিসের প্রধান হিসেবে নিয়োগপত্র বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের হাতে তুলে দেন জেনারেল লয়টে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণের ৩১ বছরের ইতিহাসে এই প্রথম এ গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশকে নির্বাচন করা হলো।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ থেকে একজন ফোর্স কমান্ডার নিয়োগের প্রস্তাব দিলে জেনারেল লয়টে তা স্বাগত জানান এবং দ্রুততম সময়ে এ নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করার আশ্বাস দেন। এছাড়া সেনাপ্রধান বাংলাদেশ থেকে আরো ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, স্পেশাল ফোর্স এর সদস্য বাড়ানোর পাশাপাশি দ্রুত মোতায়েনযোগ্য ব্যাটালিয়ন নিয়োগেরও প্রস্তাব দেন।

জাতিসংঘের মিলিটারি অ্যাডভাইজর লেফটেন্যান্ট জেনারেল কার্লোস হামবার্টো লয়টে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের উদারতা ও মানবিক সহায়তার প্রশংসা করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরেন জেনারেল আজিজ।

জাতিসংঘ সদরদপ্তরে ৯ জুলাই জাতিসংঘের পিস অপারেশন বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়া (Jean-Pierre Lacroix) এর সাথে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান বৈঠক করেন। বৈঠককালে সেনাবাহিনী প্রধান ফরাসি ভাষাভাষী দেশগুলোতে বাংলাদেশের সেনা মোতায়েনের জন্য প্রয়োজনীয় সক্ষমতা অর্জনে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। এছাড়া সেনাপ্রধান বিশ্বের যে কোনো প্রান্তে চ্যালেঞ্জিং পরিবেশে সেনা পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের তাৎক্ষণিক প্রস্তুতি রয়েছে বলে জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়াকে অবহিত করেন ।


এ ক্যটাগরির আরো খবর..