‘বর্ষসেরা’ অপরাধ ও দুর্নীতিতে চার দেশ

‘বর্ষসেরা’ অপরাধ ও দুর্নীতিতে চার দেশ

বেলারুশ, সিরিয়া, তুরস্ক এই তিন দেশের বর্তমান প্রেসিডেন্ট এবং আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ চার দেশ বর্ষসেরা দুর্নীতি খেতাব মিলে।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাভিত্তিক সংগঠন অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট ‘ওসিসিআরপি’ ‘বর্ষসেরা’ দুর্নীতিকারীদের এ তালিকা প্রকাশ করেছেন।

‘ওসিসিআরপি’ দুর্নীতি ও অপরাধমূলক কাজের তদন্তকারী প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম ও অনুসন্ধানী সাংবাদিকদের নিয়ে গঠিত। ‘ওসিসিআরপি’র ওয়েবসাইটে মঙ্গলবার দুর্নীতিকারীদের এ তালিকা প্রকাশ করা হয়।

তাতে জমা পড়ে ১ হাজার ১৬৭ জনের নাম। সেখান থেকে যাচাই-বাছাই শেষে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে ‘বর্ষসেরা’ দুর্নীতিকারী হিসেবে ঘোষণা করেন ‘ওসিসিআরপি’র ছয় সদস্যের বিচারক প্যানেল।

এরপরেই নাম রয়েছে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের।

বর্ষসেরা দুর্নীতিকারী ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও, সেটা ২০১৪ সালের তালিকায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।