বরিশালে ইয়াবা সহ আটক ১

বরিশালে ইয়াবা সহ আটক ১

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পাঁচ হাজার পিচ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত হলেন- ঝালকাঠি জেলার পড়মহল এলাকার তালুকদার বাড়ির মৃত বচির উদ্দিন ঢালীর পুত্র মোহাম্মদ ওমর ফারুক ঢালী (৪০)।

রবিবার (২৪ ডিসেম্বর) সসন্ধা সাড়ে ছয়টায় এয়ারপোর্ট থানাধীন রহমতপুর বাস স্ট্যান্ডে ঢাকা থেকে আগত সাকুরা পরিবহনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন,বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ এস আই মোঃ ফারুক হোসেন।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধা সাড়ে ছয়টায় রহমতপুর বাস স্ট্যান্ডে সাকুরা পরিবহনে অভিযান চালিয়ে তাদের অটক করা হয়েছে।

তিনি আরো বলেন,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।