× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

বন্ধ হয়ে গেছে শ্যামপুর-কদমতলীর বেশিরভাগ শিল্পকারখানা

admin
হালনাগাদ: সোমবার, ২ মে, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ নদী পথে যাতায়াত সুবিধা আর রাজধানীর কাছে হওয়ায় গত শতকের পঞ্চাশের দশকে ঢাকার শ্যামপুর-কদমতলী এলাকায় গড়ে ওঠে নানান শিল্পকারখানা। সরকারি, বেসরকারি ও যৌথ-উদ্যোগে গড়ে ওঠা এসব শিল্পের বেশিরভাগই এখন বন্ধ কিংবা পরিত্যক্ত।

শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, এ শিল্প এলাকাকে রাজধানীর সঙ্গে যুক্ত রেখেই প্রণয়ন করা দরকার আলাদা ভূমি ব্যবহার পরিকল্পনা।

যোগাযোগ সুবিধাকে কাজে লাগিয়ে ঢাকার শ্যামপুর-কদমতলী-পোস্তগোলায় গড়ে ওঠে বহু শিল্প। সেসব শিল্পকে ঘিরে ছিল প্রাণচাঞ্চল্য। পরে শিল্প এলাকাও ঘোষণা করা হয়। তবে সে-খ্যাতি টেকেনি বেশিদিন।

শ্রমিক আন্দোলন, কারখানায় লোকসান দেখানো, খেলাপি ঋণসহ নানা কারণে একে একে বন্ধ হয় এসব কারখানা।

বন্ধ কারখানার কোনটি চলে গেছে অবৈধ দখলে। কোন কোন কারখানার জায়গায় গড়ে উঠছে হাউজিং প্রকল্প। আর যে কয়টি কারখানা এখনো টিকে আছে, সেসবও রয়েছে অস্তিত্ব সংকটে।

শিল্প উদ্যোক্তা মোহাম্মদ হাতেম বলেন, বর্তমান সময়ের সঙ্গে সঙ্গতি রেখে পুরো এলাকার জন্য এখনই দরকার আলাদা ভূমি ব্যবহার পরিকল্পনা।

সেই সঙ্গে এই এলাকার জলাধার রক্ষণাবেক্ষণ ও কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করে শিল্পকারখানাগুলোকে নিয়মের মধ্যে নিয়ে আসারও তাগিদ তাদের।


এ ক্যটাগরির আরো খবর..