× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

মাদারীপুরের অধিকাংশ স্কুল-মাদ্রাসায় নেই বিজ্ঞানাগার

admin
হালনাগাদ: সোমবার, ২ মে, ২০১৬

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নেই বিজ্ঞানাগার। আর যেসব বিদ্যালয়ে রয়েছে, সেগুলোতে নেই পর্যাপ্ত যন্ত্রপাতি। এ অবস্থায়, বাস্তবসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের।

তবে বিদ্যালয়গুলোর প্রধানরা বলছেন, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা শিক্ষা কর্মকর্তা।

১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয় মাদারীপুরের রাজৈরের আমগ্রাম উচ্চ বিদ্যালয়। একশ’ বছরের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টিতে নেই বিজ্ঞানাগার। একই অবস্থা চরমুগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কুলদ্বীপ উচ্চ বিদ্যালয়সহ জেলার প্রায় একশ’ ২০টি বিদ্যালয়ের।

আর যেসব বিদ্যালয়ে রয়েছে, সেগুলোতে নেই পর্যাপ্ত যন্ত্রপাতি। এসব বিদ্যালয়ে বিজ্ঞানাগার না থাকায় হাতে-কলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা।

বিদ্যালয়গুলোর শিক্ষকদের অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে, আশ্বাস মিললেও হয়নি সমাধান। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা শিক্ষা কর্মকর্তা।

তবে মাদারীপুর তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী প্রোগ্রামার সৈয়দ জহির হোসেন জানিয়েছেন, বেশ কয়েকটি বিদ্যালয়ে কম্পিউটার ও ডিজিটাল মাল্টিমিডিয়া চালু করা হবে।

মাদারীপুরের ৪ উপজেলায় একশ’ ৬৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭০টি মাদ্রাসা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..