বন্ধ থাকা সত্ত্বেও চলছে ফেসবুক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ১৮ নভেম্বর দুপুর থেকে দেশে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেটের বেশ কয়েকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রেখেছে সরকার।

তবে বিকল্প নানা উপায়ে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অনেককেই ব্যবহার করতে দেখা গেছে। কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব ও মোবাইলে অনলাইনের বিভিন্ন সফটওয়্যার ও অ্যাপস ব্যবহার করে বন্ধ রাখা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় অনেকেই সক্রিয় রয়েছেন।

বেশ কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, বন্ধ রাখা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিকল্প উপায়ে সহজেই ব্যবহারের সুযোগ রয়েছে। বিভিন্ন প্রক্সি সাইট ও ভিপিএন সফটওয়্যারের মাধ্যমে ফেসবুক ব্যবহার করা যায় বলে জানিয়েছেন তারা। এসব মাধ্যম ব্যবহার করে ফেসবুকে প্রবেশ করলে, সেখানে বাংলাদেশের আইপি অ্যাড্রেস দেখায় না, অন্য কোনো দেশের আইপি অ্যাড্রেস দেখায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।