নড়াইলের দুই ডাকাত দলের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে এক ডাকাত নিহত

 উজ্জ্বল রায় নড়াইল থেকেঃ নড়াইলের দুই ডাকাত দলের বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে এক ডাকাত নিহত। নিহত ব্যাক্তি আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা যায়। তার বাড়ি নড়াইলের লোহাগাড়া উপজেলার ইতনা গ্রামে।
আসামীর নামে নড়াইল, লোহাগাড়া, ফরিদপুর, যশোর, মাগুরাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানান পুলিশ।  নড়াইলের সীমান্তবর্তী জেলার বরই এলাকা থেকে  এক ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাত একটার দিকে বরই গ্রামের সুইচ গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুই দল ডাকাতের বন্দুকযুদ্ধে  গুলিবিদ্ধ হয়ে এক ডাকাত নিহত হয়েছেন বলে ধারনা করছে পুলিশ।
 সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, গতরাত সাড়ে বারোটার দিকে গ্রামবাসী গোলাগুলির শব্দ শুনতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে বরই ব্রীজের নিচ থেকে গুলিবিদ্ধ এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি শুটারগান, দুইটা গুলির কার্তুজ ও দুইটি রাম দা উদ্ধার করেছে পুলিশ।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, নিহত ব্যাক্তি আন্তজেলা ডাকাত দলের সদস্য ছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।