× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২১ উদযাপিত

admin
হালনাগাদ: রবিবার, ১০ অক্টোবর, ২০২১
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২১ উদযাপিত

শারীরিক ও মানসিক উভয়ভাবেই সুস্থ থাকতে হবে: উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ

বঙ্গবন্ধুু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, শারীরিক ও মানসিক উভয়ভাবেই সুস্থ থাকতে হবে।

সামাজিক দিকটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মানুষ অনেক কিছু মনে রাখতে পারেন না, ভুলে যাচ্ছেন, ডিপ্রেশনে ভুগছেন। এসব নিয়েও গবেষণা করতে হবে। তিনি বলেন, পাগল বলতে কিছু নাই। মানসিক সমস্যায় কেউ আক্রান্ত হলে তাকে চিকিসৎক এর পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা দিতে হবে। আজ রবিবার ১০ অক্টোবর ২০২১ইং তারিখে বঙ্গবন্ধুু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের উদ্যোগে ‘অসম বিশ্বে, মানসিক স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দিবসটি উপলক্ষে অত্র বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে থেকে একটি র‌্যালি বের হয় এবং র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। র‌্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহতী এই অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেঃ জেনারেল  ডা. নজরুল ইসলাম খান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. মোঃ নাজমুল করিম মানিক, মনোরোগ বিদ্যা বিভাগের  অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার, অধ্যাপক ডা. এম এম এ সালাহউদ্দীন কাউসার প্রমুখসহ উক্ত বিভাগের সম্মানিত শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্য বক্তারা মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় সামাজিক অস্থিরতা দূর করা, অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনা, আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করা, মূল্যবোধের অবক্ষয় রোধ করা, মানসিক স্বাস্থ্যের সাথে সংশ্লিষ্ট জনবল বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস।


এ ক্যটাগরির আরো খবর..