বঙ্গবন্ধুর ৪১ তম শাহাদৎ বার্ষিকীতে এফএম ফাউন্ডেশন আলোচনা সভা ও দোয়া মাহফিল

মেহের আমজাদ, মেহেরপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকীতে এফএম ফাউন্ডেশন শিক্ষা পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর ইঞ্জিনিয়ারিং এন্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মমতাজ পারভিন তুলি। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এনামুল আযীম, কৃষি প্রযুক্তি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, প্রভাষক জুলফিকার আলী, এম.সি.ইটির ইংরেজী বিভাগীয় প্রধান আবুল বাশার, ইলেকট্রিক্যাল বিভাগীয় প্রধান শহিদুল আযম,সিভিল বিভাগীয় প্রধান আল মাহমুদ, প্রভাষক মিনকুল ইসলাম, ইঞ্জিনিয়ার রাজিয়া মনিরা, মঞ্জুরা খাতুন, সাজেদা খাতুন, আনিসুর রহমান ও ট্রেজারার খাইরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কৃষি প্রযুক্তি কলেজের শিক্ষার্থি হাফেজ খলিলুর রহমান।

অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের উপর আলোচনা করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানান বক্তরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।