× Banner
সর্বশেষ
সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা

অনলাইন ডেস্ক

বগুড়া পলিটেকনিকের শিক্ষার্থী আনারুল ইসলামের আঙুল কাটার প্রতিবাদে ধামইরহাটে শিক্ষার্থীদের মানববন্ধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
Nowga_thenewse

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- বগুড়া পলিটেকনিকের শিক্ষার্থী আনারুল ইসলামের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ধামইরহাট উপজেলার সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে জড়িতদের বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় সরকারি এম এম কলেজ মাঠ হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে স্থানীয় শিক্ষার্থীদের নিয়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, তুখোড় ছাত্রনেতা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু,উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান, কাউন্সিলর আলতাব হোসেন, ভুক্তভোগী আনারুল ইসলাম, ভুক্তভোগীর বাবা নজরুল ইসলাম, মা সাহারা খাতুনসহ মানববন্ধন ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। এ সময় তারা ধামইরহাটের মেধাবী শিক্ষার্থী আনারুল ইসলামের হাতের আঙুৃল কাটার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য বগুড়া ও নওগাঁ জেলার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন এবং স্বরাষ্টমন্ত্রনালয়ের মাধ্যমে বিশেষ তদন্তের দাবী দাবী জানান।


এ ক্যটাগরির আরো খবর..