সালথায় ২২৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

সালথায় ২২৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ২২৬ বোতল ফেন্সিডিলসহ বাবুল মোল্যা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮।

সোমবার (২৪ আগষ্ট) ভোর রাতে উপজেলার আটঘর ইউনিয়নের বাবুইখোলা গ্রামের জৈনক আমজেদ মোল্যার বাগানে বাঁশ ঝাড়ের মধ্যে থেকে তাকে আটক করে। মাদক ব্যবসায়ী বাবুল মোল্যা ওই গ্রামের শাহজাহান মোল্যার ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর রাতে ফরিদপুর জেলার সালথা থানাধীন বাবুই খোলা গ্রামস্থ জৈনক মোঃ আমজেদ মোল্যার বাগানে বাঁশ ঝাড়ের মধ্যে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ বাবুল মোল্যাকে আটক করা হয়। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা দুইশত ছাব্বিশ বোতল ফেন্সিডিল এবং মাদক দ্রব্য ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি সীমকার্ড ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ফরিদপুর র‌্যাব ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক, সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সালথা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।