যশোর জেলা ছাত্রলীগের সম্মেলন সফল করার লক্ষে বেনাপোলে প্রচার মিছিল

মোঃমাসুদুর রহমান শেখ,শার্শা বেনাপোল প্রতিনিধিঃযশোর জেলা ছাত্রলীগের ১০ জুলাই ২০১৭ সম্মেলন সফল ও স্বাথর্ক করার লক্ষে বেনাপোল বাজারে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগের উদ্যেগে এক প্রচার মিছিল ও পথসভা করা হয়।

শুক্রবার বিকাল ৫ টার সময় বেনাপোল সোনালীব্যাংক চত্বর থেকে শার্শাা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইনের নেতৃত্বে প্রচার মিছিলটি বন্দর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে নেতা কর্মীরা বেনাপোল বাজার নুরশপিং কমপ্লেক্সের সামনে পথসভায় আলোচনা করেন।

পথসভায় বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দ্বিন ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, রেজা উদ্দিন আশু, এনামুল হক মুকুল প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।