× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

ফরিদপুরের ভাঙ্গায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ আগস্ট, ২০২০
মাছ ধরাকে কেন্দ্র করে নিহত

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হাউলী গঙ্গাদরদী গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে শামিম (২৪) ও রাকিব (২১) নামে আপন দুই ভাই নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার হাউলী গঙ্গাদরদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শামিম ও রাকিব ওই গ্রামের গিয়াসউদ্দিন মাতুব্বরের ছেলে।
নিহতদ্বয়ের পরিবার ও এলাকাবাসী জানায়, শামিম ও রাকিব ভোরে গ্রামের পাঁশের বিলে মাছ ধরার জাল পাততে যায়। পরে তারা গিয়ে দেখে স্থানীয় আব্দুর ছাত্তারের ছেলে জামাল ও আবজাল নামে দুই ব্যক্তি তাদের জাল বিল থেকে উঠিয়ে ফেলে দেয়।এরপর উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। কিছু সময় পর সাজ্জাদ মাতুব্বরের নেতৃত্বে  ১৪-১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায় শামিম ও রাকিবসহ তাদের পরিবারের ওপর। এতে গুরুত্বর আহতাবস্থায় ঐ দুই ভাই ও তাদের ভাগ্নে ইমনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই ভাই শামিম ও রাকিবকে মৃত ঘোষনা করেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান হত্যাকান্ডের ঘটনা নিশ্চিত করে জানান, হামলার ঘটনার মুল হোতা সাজ্জাক মাতুব্বরকে আটক করেছে পুলিশ।সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..