শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্তের জাল বুনছে: রুহুল কবির রিজভী

শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্তের জাল বুনছে: রুহুল কবির রিজভী
শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্তের জাল বুনছে: রুহুল কবির রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যার অভিযুক্তদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তের জাল বুনছে বলে তীব্র অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দলের যৌথ উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “বাংলাদেশ সরকার আদালতের পরোয়ানা অনুযায়ী শেখ হাসিনা ও তার দোসরদের ফেরত চেয়ে বারবার তাগিদ দিলেও ভারত তা শুনছে না। মুখে বন্ধুত্বের কথা বললেও একাত্তরের পর ১৪০০ তরুণ-কিশোর ও শ্রমিকের রক্তে রঞ্জিত শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দিয়ে চক্রান্ত করা হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরদিনই কৌশলগতভাবে আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের নাটক সাজানো হয়েছে।

স্বাধীন ও সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী হিসেবে বিমসটেক চেয়ারম্যানের সাইডলাইনে বসার অসম্মানজনক আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন তারেক রহমান। আর সেই ক্ষোভে ভারতের ঝাড়খণ্ড থেকে সুইচ বন্ধ করে বিদ্যুৎ সংকট তৈরির কূটনৈতিক চাল চালা হচ্ছে, যা সাধারণ জনগণ সহজেই বুঝতে পারছে।”

দেশের বর্তমান অভ্যন্তরীণ প্রেক্ষাপট ও অর্থনীতি প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, “২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির অবাধ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকার জনগণের বাকস্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করেছে। বিগত সরকারের আমলের দুর্নীতি কাটিয়ে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় আড়াই থেকে তিন গুণ বৃদ্ধি পেয়েছে।”

এছাড়া সাম্প্রতিক ‘মধুর ক্যান্টিন’ বিতর্কের প্রেক্ষাপটে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “একাত্তরের অর্জনকে মুছে ফেলা বা মধুর ক্যান্টিনের ঐতিহ্য বিনষ্টের কোনো চক্রান্ত এ দেশের মুক্তিকামী ছাত্র-জনতা ও মুক্তিযোদ্ধারা বরদাশত করবে না।”

মানববন্ধনে মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি কর্নেল (অব.) জয়নুল আবেদীন, আনিসুজ্জামান খোকন, মেজর (অব.) মিজানসহ অন্যান্য কেন্দ্রীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।