× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

করোনাকে জয় করলেন সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ আগস্ট, ২০২০
করোনাকে জয় করলেন

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘ ২২ দিন পর সুস্থ্য হয়ে উঠলেন ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার।

করোনা থেকে মুক্ত হওয়ায় আজ সোমবার ২৪ আগস্ট দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, উপজেলা পাট উন্নয়ন অফিসার আব্দুল বারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইফতেখার আজাদ বলেন, ৩১ জুলাই সালথা উপজেলা চেয়ারম্যানের করোনা পজিটিভ রিপোর্ট ধরা পড়ে। স্বাস্থ্যবিধি মেনে চলায় ২২ আগষ্ট তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তিনি আরো জানান, ২৩ আগষ্ট পর্যন্ত সালথা উপজেলায় মোট ১২৭জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন মোট ১০৭ জন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলায় করোনা থেকে আল্লাহু আমাকে রক্ষা করেছেন। এই মহামারী করোনা থেকে মুক্ত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..