যশোরের শার্শায় ৩০০পিস ফেনসিডিলসহ আটক- ২

যশোরের শার্শায় ৩০০পিস ফেনসিডিলসহ আটক- ২
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শায় ৩০০ পিস ফেনসিডিলসহ রিপন মোড়ল(৩২)ও মিন্টু মিয়া(৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আসামীরা হলেন,বেনাপোল পোটথানাধীন ধান্যখোলা গ্রামের ইসমাইল মোড়লের ছেলে রিপন(৩২) শার্শাথানাধীন পান্তাপাড়া গ্রামের দেলোয়ার মোড়লের ছেলে মিন্টু মিয়া(৩২)।
বৃহস্পতিবার(১৮ নভেম্বর) রাতে শার্শা থানাধীন লক্ষণপুর টু আন্দোলপোতা গামী পাকা রাস্তায় লক্ষণপুর মাঠপাড়াস্থ তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হতে তিনশত পিস ফেনসিডিলসহ রিপন ও মিন্টুকে গ্রেফতার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান,আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।