মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সিমান্ত থেকে ১০১পিস ইয়াবাসহ আলামীন(২৪) নামে এক মাদক ব্যবাসায়ীকে আটক করেছে পোটথানা পুলিশ।
আটক আসামী হলেন,বেনাপোল পোটথানাধীন দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুস সালামের ছেলে আলামিন(২৪)।
শুক্রবার (১৯ নভেম্বর) ভোরে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ,জনাব মামুন খান এর নেতৃত্বে এস আই মাসুম বিল্লাহ, এএসআই মুরাদ শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্টথানাধীন কদমতলা বারপোতা গ্রামস্থ পাকা রাস্তার উপর হতে ১০১ পিস ইয়াবাসহ আলামীনকে গ্রেফতার করে।
বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান জানান,আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।





