× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ফুলবাড়ীতে কলেজের সভাপতি হতে না পেরে অধ্যক্ষের বাড়িতে চেয়ারম্যানের হামলা

ACP
হালনাগাদ: বুধবার, ২৫ মে, ২০২২
অধ্যক্ষের বাড়িতে চেয়ারম্যানের হামলা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা কলেজের পরিচালনা কমিটির সভাপতি হতে না পেরে গভীর রাতে দলবল নিয়ে অধ্যক্ষের বাড়িতে হামলা করার অভিযোগ উঠেছে বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর বিরুদ্ধে।
তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা গ্রামের বাসিন্দা ও বড়ভিটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন সরকারের ছেলে। এ ঘটনায় নিজের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুর মোহাম্মদ মিয়া ২৫ মে বুধবার ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
জানা গেছে, কুড়িগ্রাম -২ আসনের সংসদ সদস‍্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ উপজেলার চন্দ্রখানা গ্রামের বাসিন্দা ও ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকারের ছেলে সরকার মনোয়ার পাশাকে  বড়ভিটা মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি করার জন‍্য ডিও লেটার দেন।
তারই প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর গত ১৭ মে ২০২২ তারিখে সরকার মনোয়ার পাশাকে অত্র কলেজের সভাপতি হিসেবে মনোনয়ন দেন। তাকে সভাপতি করায় চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু অধ্যক্ষ নুর মোহাম্মদ মিয়ার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন।
এর সূত্র ধরে আতাউর রহমান মিন্টু ২৪ মে দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে ২০/২৫ জন লোক নিয়ে সভাপতির বিষয়ে কথা বলতে অধ্যক্ষের বাড়িতে যান। গভীর রাতে এতসংখ্যক লোক দেখে অধ্যক্ষ নুর মোহাম্মদ মিয়া ঘর হতে বের হননি। এ সময় চেয়ারম্যান অকথ্য ভাষায় গালিগালাজ করে অধ্যক্ষকে ঘরের বাহির হতে  বলেন এবং লোকজন সহ ঘরের দরজায় লাথি মারতে থাকেন।
এমন পরিস্থিতিতে ওই অধ্যক্ষ ভীতসন্ত্রস্থ হয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করলে চেয়ারম্যান ও তার লোকজন অধ্যক্ষকে তীব্র গালিগালাজ করে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এমন ঘটনায় অধ্যক্ষ নুর মোহাম্মদ মিয়া ওই চেয়ারম্যান ও তার লোকজনের দ্বারা অপূরনীয় ক্ষতির আশংকায় রয়েছেন বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন।
বুধবার বিকালে ঘটনা সরেজমিনে তদন্তে আসেন ফুলবাড়ী থানার এসআই রাহাত আলম। তিনি বলেন, ঘটনাটির তদন্ত কাজ এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তদন্ত কাজ পুরোপুরি শেষ করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..