× Banner
সর্বশেষ
বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

ফসলি জমির মাটি বিক্রি: দুই ইউপি সদস্যকে আড়াই লাখ টাকা জরিমানা

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
fosoli jomir mati bikri

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে দুই ইউপি সদস্যকে আড়াই লাখ টাকা জরিমিানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.সানাউল্লা ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.জহির হোসেন স্বপন।

বুধবার (১২ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে উপজেলা কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির সত্যতা পেয়ে মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য
(মেম্বার) মো.সানাউল্লাকে এক লক্ষ টাকা এবং ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জহির হোসেন স্বপনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানা আদায় করায় তাদের অন্য কোনো শাস্তি আরোপ করা হয়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..