× Banner
সর্বশেষ
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী ঝিনাইদহে ট্রাক চাপায় নারী নিহত শিবির কে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল, তারাই গুপ্ত : মিয়া গোলাম পরওয়ার মায়ের ইচ্ছে পূরনে কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু সংখ্যা ৭ এনসিপিতে যোগ দিলেন মহিউদ্দিন রনি, ইসহাক সরকার-কন্টেন্ট ক্রিয়েটর কাফি মধুখালীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে প্রশংসা কুড়িয়েছে মধুখালী উপজেলা ও পৌর ছাত্রদল কোটালীপাড়ায় ডাকাতি করে চলে যাওয়ার সময় ৪ ডাকাত আটক

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে প্রশাসনের অভিযান ৪টি প্রতিষ্টানে ৩৪ হাজার টাকা জরিমানা

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
mobile court

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা প্রশাসন অভিযানে চালিয়ে বেকারী ও দধি ভান্ডার সহ দু’ মাংশ বিক্রেতাকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার দুপুরে কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব শহরের নতুন বাজারে এক অভিযানে গিয়ে ভ্রাম্যমান আদালত করে ওই জরিমানা আদায় করেন। এসময় তার সাথে কালীগঞ্জ থানা পুলিশের এস আই শামিম সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট হাবিবুল্লাহ হাবিব জানান, পবিত্র রমজান উপলক্ষে বুধবার দুপুরে তারা বাজার মনিটরিং করতে শহরে নামেন। এ সময় আড়পাড়া নতুন বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মাংশ বিক্রি করায় বদর হোসেনকে দুই হাজার ও সাইদুল ইসলাম কে দুই হাজার টাকা জরিমানা করেন। এরপর বাজারেই পাশেই শাহ আলী বেকারী ও কুষ্টিয়া দধি ভান্ডার নামে আরো দু’টি প্রতিষ্টানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স না থাকায় বেকারীর মালিক বাবলু খানকে ২০ হাজার ও দধি ভান্ডারের মালিককে ১০ হাজার
টাকা জরিমানা করেন। x
এ অভিযানে আসা নির্বাহী ম্যাজিষ্টেট আরো জানান, রমজানের পবিত্রতা রক্ষায় তাদের এ অভিযান ও বাজার মনিটরিং অব্যহত থাকবে। তিনি মাংস ব্যাবসায়ীদের সতর্ক করে দেন।


এ ক্যটাগরির আরো খবর..