× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নিজস্ব প্রতিবেদক

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে - মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাস অতিক্রম করেছে।

এর মধ্যেই নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান যে অঙ্গীকারগুলো জাতির সামনে উপস্থাপন করেছিলেন, সেগুলোর প্রতিটি বাস্তবায়নে সরকার কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করছে।

আজ দুপুরে টাঙ্গাইল ক্লাবে আয়োজিত দুই দিনব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যেই  ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতন-ভাতা চালু, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রবর্তন, কৃষকদের ঋণ মওকুফ এবং খাল খননসহ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করেছে।

তিনি সবার সহযোগিতায় টাঙ্গাইলকে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। টাঙ্গাইলের বেকারত্ব দূরীকরণে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন। প্রতিমন্ত্রী বেকার যুবকদের কর্মসংস্থানে কোনো সমস্যা না থাকে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন । তিনি বলেন, সাহিত্য একটি জাতির মনন গঠনে অনন্য ভূমিকা রাখে; আর কবিতা মানুষের অন্তর্গত মানবিকতা ও  মূল্যবোধকে জাগ্রত করে।

কবিতা উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল। অনুষ্ঠানে লেখক, কবি ও সংস্কৃতিসেবীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে পুরো আয়োজন। দুই দিনব্যাপী এই উৎসবে কবিতা পাঠ, আবৃত্তি ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..