রাণীনগরে ফসলি জমিতে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ফসলি জমিতে পুকুর খনন করার সময় অভিযান চালিয়ে পুকুর মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার সন্ধ্যায় উপজেলার বড়গাছা এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাণীনগর উপজেলা
নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল মামুন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল মামুন জানান, উপজেলার বড়গাছা এলাকায় ওই গ্রামের মৃত শের আলীর ছেলে শেখ মো: আহাদ আলী (৫৫) তার ফসলি জমির শ্রেণী পরির্বতন না করে বে-আইনি ভাবে পুকুর খনন করছিলেন। এমন খবর পেয়ে

শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া রাণীনগর উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ফসলি জমিতে পুকুর খনন না করতে জন সচেতনতা সৃষ্টির লক্ষে গণ বিজ্ঞপ্তিজারী ও এলাকায় মাইকিং করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।