× Banner
সর্বশেষ
সুপ্রিম কোর্টে ২৬৫ আইন কর্মকর্তা নিয়োগ: সংখ্যালঘু না থাকায় প্রতিক্রিয়া ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল

প্রেম প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

admin
হালনাগাদ: রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে প্রেম প্রত্যাখ্যান করায় স্মৃতি আক্তার (১৪) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহত করেছে বখাটে এক যুবক। সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা আছম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্মৃতি ওই বিদ্যালয়ের দশম শ্রেণী ছাত্রী এবং পনকলিম গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক জানান, রবিবার স্মৃতির এসএসসি’র টেস্টের ব্যবহারিক পরীক্ষা ছিল। সে বাড়ি থেকে স্কুলে আসার পথে একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে তৌহিদ (২৬) বিদ্যালয়ের কাছে ওই ছাত্রীর গতিরোধ করে। কথা কাটাকাটির একপর্যায়ে স্মৃতিকে ছুরিকাঘাত করে সে। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্মৃতিকে আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আহত স্মৃতির বাবা হেলাল উদ্দিন বলেন, ‘তৌহিদ প্রায়ই আমার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। এ নিয়ে একাধিকবার তৌহিদের পরিবারকে বিষয়টি জানিয়েছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি। আহত স্মৃতি বলেন, ‘তৌহিদ আমাকে এক বছর ধরে উত্ত্যক্ত করছে। প্রায়ই সে আমাকে রাস্তায় আটকিয়ে প্রেমের প্রস্তাব দিত। কিন্তু আমি তাতে রাজি হইনি। এতে ক্ষিপ্ত হয়ে আজ আমাকে ছুরিকাঘাত করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আনিসুর জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তৌহিদকে ধরার জন্য এলাকায় অভিযান চলছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..