× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

নিউজ ডেস্ক

প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি করতেই ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ প্রতিষ্ঠা করা হচ্ছে – আইসিটি প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি করতেই ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ প্রতিষ্ঠা করা হচ্ছে - আইসিটি প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে তরুণ প্রজন্মের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি ও ডিজিটাল উদ্যোক্তা তৈরি করতেই ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ প্রতিষ্ঠা করা হচ্ছে। ইনকিউবেশন সেন্টারে ৬ মাসের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করে নিজেরা উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পারবেন ।

প্রতিমন্ত্রী আজ মানিকগঞ্জের ঘিওর উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের জায়গা পরিদর্শন এবং সফল ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ এর ব্রেইন চাইল্ড উল্লেখ করে পলক বলেন এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, একই সাথে ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হবে এবং দেশের অর্থনীতির ভিত মজবুত করবে।

প্রতিমন্ত্রী বলেন, গত ১৩ বছরে দেশে ডিজিট অবকাঠামো গড়ে ওঠার কারণে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে। এ কারণে মানুষের সময় এবং হয়রানি কমেছে উল্লেখ করে তিনি বলেন জমির পর্চার জন্য মানুষকে এখন জেলা শহরে যেতে হয় না।

ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বসেই মানুষ সব সরকারি সেবা পাচ্ছে। ইউডিসি থেকে প্রতিমাসে ৬০ লক্ষ মানুষ সেবা গ্রহণ করছে বলেও তিনি জানান।

পরে প্রতিমন্ত্রী ঘিওর উপজেলায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের জায়গা পরিদর্শন করেন এবং লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ৩৭ জন ফ্রিল্যান্সারের মাঝে বিশ্বজয়ের হাতিয়ার ল্যাপটপ বিতরণ করেন।

উল্লেখ্য, ৮৬ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জের ঘিওরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমানসহ আইসিটি বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ ।


এ ক্যটাগরির আরো খবর..