প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন আশরোফা ইমদাদ

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন আশরোফা ইমদাদ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ৩৫তম ব্যাচের সদস্য আশরোফা ইমদাদ ।

রোববার (২২ সেপ্টেম্বর) তথ্য অধিদপ্তরের এই সিনিয়র তথ্য অফিসারকে (গ্রেড-৬) প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ নিয়োগ কার্যকর থাকবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন আশরোফা ইমদাদ।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব পদে আরও দুইজন সাংবাদিককে নিয়েোগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারা হলেন- ডেইলি স্টার পত্রিকার সাব এডিটর/রিপোর্টার সুচিস্মিতা তিথি ও ভিজুয়াল সাংবাদিক/রিপোর্টার নাইম আলী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।