প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে ছাত্রলীগ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিছিল অনুষ্টিত

সিলেট প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ এর  ৬৮ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার ইউনিভার্সিটির গেইট থেকে র‍্যালী  বের করে সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোড হয়ে রিকাবীবাজার, কোর্ট পয়েন্ট ঘুরে জিন্দাবাজার হয়ে নগরীর চৌহাট্টায় শহীদ মিনারে গিয়ে সমাবেশ মিলিত হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, সিলেট জেলা ছাত্রলীগেরসাবেক সহ-সভাপতি তারেক উদ্দিন তাজ, সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি তুফায়েল তালুকদার,সহ-সভাপতি নুর মোহাম্মদ বাবু, যুবলীগের মহানগর সদস্য সুমন রায় তালুকদার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সুবায়ের আহমদ সুহেল, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি ও মহানগর ছাত্রলীগ নেতা হুসেন মোহাম্মদ সাগর, সাধারন সম্পাদক ইলিয়াছ আহমদ পুনম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।