ফেইস ওয়ান আনল ১০০ মেগা পিক্সেলের ক্যামেরা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ক্যামেরায় যত বেশি মেগাপিক্সেল ছবিও তত বেশি নিখুঁত। ডেনমার্কের বিখ্যাত ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ফেইস ওয়ান এবার ক্যামেরার  দুনিয়ায় নিয়ে এলো ১০০ মেগা পিক্সেলের সিএমওএস সেন্সর ক্যামেরা। ক্যামেরাটির মডেল এক্স এফ ১০০এমপি।

বিগত দিনে মাল্টিপল ছবি তোলার ক্ষেত্রে ৬০ মেগা পিক্সেল পর্যন্ত ছবি তোলা যেতো। সেক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করা দরকার ছিল। এই ক্যামেরা দিয়ে ১ শটেই ১০০ মেগা পিক্সেলের ছবি তোলা সম্ভব।  এক্স এফ ১০০ এমপিতে ব্যবহৃত সিএমওএস সেন্সরটি পৃথিবীর প্রথম সেন্সর যা ১৬ বিট কালারের ছবি আউটপুট দিতে পারে। ক্যামেরার ছবি এতটাই জীবন্ত হবে যা ১৪ বিট কালারের ক্যামেরা দ্বারা সম্ভব ছিল না।

এই ক্যামেরায় ছবি তুলতে আপনার পরিপূর্ণ লাইট থাকা জরুরি নয়। ক্যামেরাতে আইএসও ৫০ থেকে শুরু করে ১২,৮০০ আইএসও পর্যন্ত ব্যবহার করা যায় যা দিয়ে স্বল্প আলোতেও নিখুঁত ছবি তোলা সম্ভব।

১০০ মেগা পিক্সেলের এই ক্যামেরাটা যদিও অ্যামেচার অথবা সেমি প্রো ব্যবহারকারীদের জন্য নয়। পুরোপুরি প্রফেশনাল স্যুটিংয়ের জন্য এই ক্যামেরা ব্যবহার করা যাবে। হ্যাশেল ব্লেডস এবং লিফস ব্যবহার করে এ ক্যামেরায় ছবি তোলা যাবে। পুরোপুর প্রফেশনালদের জন্য এই ক্যামেরা। এই ক্যামেরার ছবি এতটাই নিখুঁত যেখানে বাদ যাবে না ছবির কোন ক্ষুদ্র বিষয়ও।

এই ক্যামেরার ধারণ করা কোন প্রোট্রেট ছবি  অথবা ড্রামাটিক ল্যান্ডস্কেপ  বিজ্ঞাপনে অথবা ম্যাগাজিনে দেখবেন।

ক্যামেরা মাষ্টার এই ১০০ মেগা পিক্সেলের ক্যামেরার মূল্যও আকাশছোঁয়া। ক্যামেরাটির মূল্য ৪৮ হাজার ৯৯০ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ৩৮ লক্ষ ২১ হাজার টাকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।