প্যানাসনিকের সাউন্ডবারে নিখুঁত শব্দ

বিজ্ঞান ও প্রযুক্তি: ব্র্যান্ডের সাউন্ডবক্সগুলোর সাউন্ডে থাকে আভিজাত্য। জাপানের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক ভারতের প্রযুক্তি বাজারে নিয়ে আসলো নতুন একটি সাউন্ড বার। এই সাউন্ডবারে রয়েছে বেস রিফ্লেকশন। সাউন্ডবারটির মডেল এসসি -এইচটিবি৩জিডব্লিউ – কে। সাউন্ডবারটির স্পিকার অঞ্চলে মেটালিক ফ্রেমের গ্রিল এবং ক্রম দিয়ে এর বডি বানানো হয়েছে।

এই সাউন্ডবক্সে শব্দ, বেস এবং মাষ্টার ভলিউম নিয়ন্ত্রণের জন্য তিনটি সুইচ রয়েছে। এই সাউন্ডবক্সটিতে ব্লুটুথের সাহায্যেও ব্যবহার করা যাবে। যে কোনো ব্লুটুথ সমর্থিত ডিভাইসের সাউন্ডের আউটপুট পাওয়া যাবে এই সাউন্ডবারে।

সহজে বহনযোগ্য এই স্পিকারটির মূল্য ৪ হাজার ১৯০ রুপি। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ৪ হাজার ৯০০ টাকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।