× Banner
সর্বশেষ
গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল

পেশি বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায়

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: পুরুষের শরীরের চর্বি কমিয়ে পেশি বানানোর সবচেয়ে কার্যকর ও দ্রুততম পথ হচ্ছে, শরীরে খাবারের চাহিদার ৪০ শতাংশ কম খেতে হবে। একই সঙ্গে করতে হবে সর্বোচ্চ শরীরচর্চা। কানাডার একদল গবেষক এই দাবি করেছেন।

কানাডার অন্টারিওর ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মেদ কমানো ও পেশি বাড়ানোর সবচেয়ে কার্যকর ও দ্রুততম পথ নিয়ে গবেষণা করেন। এই সংক্রান্ত গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী ‘আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন’।

কানাডার গবেষকরা ৪০ তরুণের ওপর গবেষণা চালান। এই তরুণদের দুটি দলে ভাগ করা হয়। দুটি দলকেই আলাদা আলাদা খাবারের তালিকা দেওয়া হয়। তালিকা দুটিতে খাবারের পরিমাণ ছিল প্রয়োজনের তুলনায় কম। তবে একটি দলের চেয়ে অপরটির তালিকায় প্রোটিনের পরিমাণ বেশি রাখা হয়েছিল। পরে দুটি দলকে একই শরীরচর্চার তালিকা দেওয়া হয়। এভাবেই চলে এক মাস।

গবেষণা শেষে দেখা যায়, কিছুটা বাড়তি প্রোটিন গ্রহণকারী দলটির সদস্যরা গড়ে প্রায় পাঁচ কেজি ওজন কমিয়েছেন এবং সোয়া এক কেজি পরিমাণ পেশি বাড়িয়েছেন। প্রোটিন কম গ্রহণকারী দলটির সদস্যরা গড়ে সাড়ে তিন কেজির বেশি ওজন কমালেও, তাঁদের মধ্যে পেশি বৃদ্ধি পায়নি।

ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক স্টুয়ার্ট ফিলিপ বলেন, ‘গবেষণায় আমরা মেদ কমানো ও পেশি বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকর ও দ্রুত পদ্ধতির খোঁজ করছিলাম। এ জন্য খাবার গ্রহণের অনুপাত এবং এর সঙ্গে ব্যায়ামের সম্পর্ক দেখা হয়।

গবেষকরা বলেন, একজনের প্রয়োজনের ৪০ শতাংশ কম খাবার গ্রহণ ও নিবিড় শরীরচর্চাই মেদ কমানো ও পেশি তৈরিতে সবচেয়ে কার্যকর হতে পারে।

পুরুষের মেদ কমানো ও পেশি বাড়ানোর কার্যকর ও দ্রুততম পথ বললেও গবেষকরা এই পদ্ধতি দীর্ঘ সময় অনুসরণ করতে অনুৎসাহিত করেন। গবেষকদের মতে, পরীক্ষাগারে কয়েক সপ্তাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। এটি দীর্ঘ সময়ে কী পার্শ্বপ্রতিক্রিয়া হবে তা অজানা।


এ ক্যটাগরির আরো খবর..