পুলিশ সুপারের হস্তক্ষেপে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক দিয়ে দুরপাল্লার বাস চলাচল শুরু

মেহের আমজাদ, মেহেরপুরঃ অবশেষে পুলিশ সুপার হামিদুল আলমের হস্তক্ষেপে  ৯ দিন পর গতকাল সোমবার দুপুর থেকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক দিয়ে দুরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। একই সাথে মেহেরপুর ও চুয়াডাঙ্গা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আজ মঙ্গলবার সকাল থেকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে সরাসরি বাস চলাচল করবে ।

গতকাল সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে মেহেরপুর ও চুয়াডাঙ্গা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়। সভাপতিত্ব করেন পুলিশ সুপার হামিদুল আলম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মেহেরপুর বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল, সহ সভাপতি মোজাম্মেল হক, সদস্য ও আর.এ পরিবহনের মালিক সাফুয়ান উদ্দীন আহম্মেদ রুপক, চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস মালিক সমিতর সাধারণ সম্পাদক টেংরা মিয়া, সহ সভাপতি আব্দুল বারি সহ দুই জেলার বাস মিনিবাস মালিক সমিতির নেতারা।

উল্লেখ্য গেল ৪ জুন মেহেরপুর ও চুয়াডাঙ্গা বাস মিনিবাস মালিক সমিতির মধ্যে আভ্যন্তরিন কোন্দলের জের ধরে মেহেরপুর থেকে ঢাকা-ঝিনাইদহ-যশোর-খুলনা রুটে দুরপল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। শুধুমাত্র মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের লোকাল বাসগুলো দরবেশপুর পর্যন্ত চলাচল করছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।