× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পুত্রবধূকে ধর্ষণে শ্বশুর ও তার সহযোগী আটক ব্রাহ্মণবাড়িয়ায়

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
পুত্রবধূকে ধর্ষণ শ্বশুরের

ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে একা থাকার সুযোগে পুত্রবধূকে ধর্ষণ করে শ্বশুর ও তার সহযোগী।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঘটনার শিকার পুত্রবধূ আজ মঙ্গলবার দুপুরে নবীনগর থানায় মামলা দায়ের করেছেন।

এ মামলায় গ্রেপ্তার দেখানো হয় উপজেলার বাড়াইল গ্রামের কালা মিয়া (৫০) ও তাঁর সহযোগী আবু সাঈদকে (৪৫)।

পুলিশ জানায়, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের ওই গৃহবধূর (১৯) স্বামী মাজার ভক্ত হওয়ায় প্রায়ই বিভিন্ন মাজারে রাত্রিযাপন করেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে রোববার রাত আটটা থেকে নয়টার মধ্যে কালা মিয়া তার সহযোগী পার্শ্ববর্তী থোল্লাকান্দি গ্রামের বাসিন্দা আবু সাঈদকে নিয়ে পুত্রবধূকে ধর্ষণ করেন।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে গতকাল সোমবার রাতে বাড়াইল গ্রামে অভিযান চালিয়ে পুলিশ কালা মিয়া ও আবু সাঈদকে আটক করে।

নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, ঘটনার খবর পেয়ে অভিযুক্ত শ্বশুর ও তার সহযোগীকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..