পীরগঞ্জে জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাৎ বার্ষিকীতে ইফতার ও দোয়া মাহফিল

সবুজ আহম্মেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ   ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত ৩০.০৫.২০১৭ ইং তারিখ জনাব, রেজাউনুল হকের চাতালে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সাবেক মেয়র মো: রাজিউর রহমান রাজু, পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম রাজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন, উপজেলা ছাত্রদল এর ভারপ্রাপ্ত আহব্বায়ক সারিয়াতুন নবী সাগর সহ বিএনপির সর্বস্থরের নেতা-কর্মী এবং এলাকবার্সী।

ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ- তিনি প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং আগামীতে দেশে গণতন্ত্র উদ্ধারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান।

শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।