তাহিরপুরে মা”কে লাঞ্চিত করায় সন্তানের কারাদন্ড

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মা”কে লাঞ্চিত করায় এক কোলাঙ্গার সন্তানকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত কোলাঙ্গার আতিক মিয়া (৩৪) উপজেলার বীরনগর গ্রামের মৃত ফজল মাষ্টারের ছেলে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে দশটায় উপজেলার বীর নগড় গ্রামে। পুলিশ মঙ্গলবার সকালে আসামী আতিক কে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেছে। পুলিশ ও এলাকাবাসী জানাযায়,আতিক বৃদ্ধ মাকে প্রায়েই বিভিন্ন বিষয় নিয়ে মারধর করত। প্রতিবেশীরা এ বিষয়ে বারবার সর্তক করলেও কোন কাজ হয় নি।

গতকাল সোমবার রাতে পাবিবারিক কলহের জের ধরে আতিক মিয়া কথা কাটাকাটির এক প্রর্যায়ে আবারও ৭০বয়সী বৃদ্ধ মাকে এলোপাতারী কিল,ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। এত তিনি গুরুত্বর আহত হন। আহত মায়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে আতিক কে আটক করে পুলিশ কে খবর দেয়। আহত মাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সাড়ে দশটায় তাহিরপুর থানার এসআই রেজা আতিক কে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কায্যালয়ে হাজির করে। পরে রাত ১১টায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত বসিয়ে আতিক কে ১মাসের কারাদন্ড প্রদান করেন। এবং এঘটনার সাথে জরিত তার আতœীয় মিলন মিয়া,লুৎফুর রহমান,শফিকুল ইসলাম প্রত্যেকে ১হাজার টাকা জরিমান করেন।

এ ঘটনার স্থানীয় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোবের সৃষ্টি হয়। ফেরদৌস আলম সহ এলাকাবাসী ক্ষোবের সাথে জানান,এমন কোলাঙ্গা সন্তানকে এই সামন্য শাস্তি না দিয়ে আরো কঠিন শান্তি দেওয়ার উচিত ছিল। যাতে করে এমন জগন্য কাজ কেউ করতে সাহস না পায়। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।