× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

খুলনা কারাগারে হাতবোমা বিস্ফোরণ

admin
হালনাগাদ: শনিবার, ৯ জুলাই, ২০১৬

খুলনা প্রতিনিধিঃ খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে হাতবোমার (ককটেল) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

আজ শনিবার রাত ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিক আহমেদ।

ওসি আরো জানান, পুলিশের ধারণা, বাইরে থেকে ককটেলটি ছুড়ে মারা হয়। ককটেলটি কারাগারের ভেতর একটি গাছের ওপর পড়ে বিস্ফোরিত হয়। তবে কেউ আহত হয়নি।

খুলনার জেল সুপার মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্ধ্যার পর পরই সব বন্দিদের লকআপে রাখা হয়, সে জন্য এ সময় বাইরে কেউ ছিল না।

জেল সুপার আরো বলেন, কারাগারের পূর্বপাশের ফাঁকা রাস্তা থেকে যে কেউ এই ককটেল বা বোমাটি ছুড়তে পারে।


এ ক্যটাগরির আরো খবর..