যশোরে চৌগাছায় টিটো নামে ১৮ মামলার আসামী পিস্তল মাদকদ্রব্যসহ আটক

জলিলঃবিশেষ প্রতিনিধি,যশোর: যশোরে চৌগাছায় টিটো ওরফে ঘ্যানা টিটো নামে ১৮ মামলার আসামী পিস্তল মাদকদ্রব্যসহ আটক হয়েছে। শনিবার বেলা দেড়টার দিকে চৌগাছা রামকৃষ্নপুর থেকে তাকে আটক করে চৌগাছা থানা পুলিশ।

এসময়ে তার কাছ থেকে ১শ’ বোতল ফেনসিডিল, একটি পিস্তলও দু’রাউন্ডগুলো জব্দ করে পুলিশ। তার নামে চৌগাছা থানায় মাদক অস্ত্রসহ ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চৌগাছা থানার এসআই বিকাশ কুমার জানান, গোপন সংবাদের মাধ্যমে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ১শ’ বোতল ফেনসিডিল,একটি পিস্তল ও দু’রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে তার নামে আরো একটি মামলা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।